র্ষপূর্তির পথে রয়াল বেঙ্গল পরিবারের কনিষ্ঠতম তিন সদস্য
দি নিউজ লায়ন; বেঙ্গল সাফারিতে খোশ মেজাজে বর্ষপূর্তির পথে রয়াল বেঙ্গল পরিবারের কনিষ্ঠতম তিন সদস্য। বর্তমানে এই তিন ব্যাঘ্র শাবকের বয়স ১০মাস। মহামারী কালে বন্ধ পার্কে বাঘিনী মা শিলার সঙ্গে খুনসুটিতে বেড়ে উঠছে তিন রয়্যাল শাবক। তবে এখনও নামকরণ হয়নি এই ব্যাঘ্র শাবক ত্রয়ের। শনিবার তাদের খুনসুটির ভিডিও দর্শকদের সঙ্গে ভাগ করে নেন বেঙ্গল সাফারির ডিরেক্টর বাদল দেবনাথ। তিনি জানান ব্যাঘ্র শাবকেরা একেবারেই সুস্থ্য ও প্রাণবন্ত রয়েছে।
বেঙ্গল সাফারি তরফে জানা গিয়েছে বর্তমানে তাদের খাবারের চার্টেও কিছু বদল এসেছে। কোভিড বিধির ওপর বিশেষ নজর দিয়ে তাদের খাবার ও দেখভালের জন্য এনক্লোজারের শেল্টারের কাছাকাছি যান সেসমস্ত কর্মীরা তারা পিপিকিট ও গ্লাভস ব্যবহার করছে। বন্যপ্রাণীরা কর্মীদের সরাসরি সংস্পর্শে যাতে না আসে সে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এমনকি কোভিড নিরাপত্তাবিধির কড়াকড়ি করে বাইরে থেকে বন্যপ্রাণীদের খাবারের জন্য আসা গাড়িগুলিকে সাফারির ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
অন্যদিকে বাঘ শাবকদের নিয়মিত কিছুটা সময় বাইরে খোলা এনক্লোজার ছাড়া হচ্ছে। পার্কের বনকর্মীরা জানাচ্ছেন নিয়মিতভাবে নির্দিষ্ট কিছুটা সময় তাদের বাইরে বের করে দূর থেকে পর্যবেক্ষণে রাখা হয়। এতে পরবর্তীতে পার্ক খোলা হলে যাতে এনক্লোজারে শাবকদের ছাড়া হলে তাদের খাপ খাওয়াতে কোনো সমস্যা না হয় সেজন্য এটি রুটিন মাফিক করা হয়। এভাবেই প্রতিদিন এক থেকে দুঘন্টা সময় বেঁধে তাদের বের করে ফের তাদের শেল্টারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এতে তাদের শারীরিক কোনো সমস্যা হলেও তা সহজেই শনাক্ত করা যায়।
তারা জানান সাত মাস বয়সেও এনক্লোজারে কিছুটা ছোটাছুটির পর তারা ক্লান্ত হয়ে পড়ছিল কিন্তু দেখা যাচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সেই ক্লান্তিভাব তাদের মধ্যে আর নেই। একইসঙ্গে বন্য প্রাণীদের এনক্লোজার থেকে নাইট শেল্টার দফায় দফায় জীবাণুমুক্ত করা হচ্ছে। সাফারির রয়্যাল ব্যাঘ্র শাবকদের দায়িত্বে থাকা চিকিৎসক জানান শাবকত্রয়ীদের ইতিমধ্যেই দেওয়া হয়েছে বুস্টার ডোজ।
মূলত বন্যপ্রাণীদের সহজাত প্রাণনাশকারী ফেলান, এন্টি র্যাবিশ, ক্যালটি ভাইরাস,রাইনো প্রেকাইইটিসের মতো ভাইরাল সংক্রমনের হাত থেকে রক্ষা করার জন্য এই ভ্যাকসিন দেওয়া হয়। পাশাপাশি ব্যাঘ্র শাবকত্রয়ীদের প্রতিরোধ ক্ষমতা ও শক্তিবৃদ্ধি খাবারের সঙ্গে সাপ্লিমেন্টের পরিমানও বাড়ানো হয়েছে। এদিকে এই তিন ব্যাঘ্র শাবকদের নিয়ে বেঙ্গল সাফারির রয়্যাল পরিবারে বাঘেদের মোট সদস্য সংখ্যা সাত।

Post a Comment